Logo
শিরোনাম

৫-১ গোলে জয় তিউনিসিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

প্রকাশিত:বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেললো ব্রাজিল। এর একটিতে ঘানাকে সহজে হারানোর পর এবার তিউনিসিয়াকে রীতিমতো উড়িয়ে দিল সেলেসাওরা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে ৫-১ গোলে জয় পেয়েছে তিতের দল। প্রথমার্ধেই চার গোল করে ব্রাজিল। জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল রিচার্লিসন ও নেইমারের। তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন মুনতাসার তালবি। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে তিউনিসীয়দের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি।

আজকের ম্যাচের আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও তিউনিসিয়া। ১৯৭৩ সালের সেই প্রীতি ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিলিয়ানরা। এবারের ব্যবধান হলো আরও বড়। দুই দলই যাচ্ছে কাতারে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রস্তুতি হলো মনের মতোই। আরেক প্রীতি ম্যাচে তারা ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে। অন্যদিকে টানা দ্বিতীয়বার কোয়ালিফাই করলেও প্রস্তুতি ভালো হলো না তিউনিসিয়ার।

আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের রক্ষণ তটস্থ করে রাখেন নেইমার-রাফিনহারা। সেই আক্রমণের তোড়েই একাদশ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। কাসেমিরোর থ্রো বলে বক্সের সামনে থেকে হেড নেন রাফিনহা। বল সোজা পোস্টের মাঝ বরাবর আঘাত হানে।

নিউজ ট্যাগ: ব্রাজিল

আরও খবর