Logo
শিরোনাম

৪৪তম বিসিএসের সার্কুলার এবছরই

প্রকাশিত:সোমবার ২১ জুন ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ৩৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার কারণে সব সরকারি চাকরির সার্কুলার প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে বিশেষ দুটি বিসিএস ও ৪৩তম সাধারণ বিসিএসের সার্কুলার প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হতে পারে ৪৪তম সাধারণ বিসিএসের সার্কুলার। সোমবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্র জানায়, বর্তমানে ৪০, ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ। এগুলোর ভাইভা পরীক্ষা চলছে। আর ৪৩তম বিসিএসের আবেদন জমা নেওয়ার কাজ চলছে। করোনার কারণে জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগের জন্য ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএস দেয় পিএসসি।

এ ব্যাপারে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, প্রতি বছর একটি করে বিসিএস দেওয়ার টার্গেটে নিয়ে আমরা কাজ করছি। এবারও সেই টার্গেট আছে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। তাদের শূন্য পদে চাহিদা পেলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ৪৪তম বিসিএসের সার্কুলার দেওয়া সম্ভব হবে।

জানা গেছে, করোনার কারণে চাকরিপ্রার্থীদের অনেকের চাকরিতে আবেদনের বয়স চলে যাচ্ছে। এটি বিবেচনা করে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এই বিসিএসে বয়সেও শিথিলতা আনা হতে পারে।


আরও খবর