Logo
শিরোনাম

৪৪ তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ বুধবার। বিকালেই সাড়ে তিন লক্ষাধিক পরীক্ষার্থীর ফলের প্রতীক্ষা শেষ হতে পারে। বুধবার (২২ জুন) পিএসসির ২জন সদস্য সংবাদমাধম্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ জন্য সরকারি কর্ম কমিশনে এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশিত হবে।

এবার ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। গত ২৭ মে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।


আরও খবর