Logo
শিরোনাম

৪১তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ নভেম্বর থেকে। রোববার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয় সমূহের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে যথা সময়ে জানানো হবে।


আরও খবর