Logo
শিরোনাম

৪ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

প্রকাশিত:বুধবার ০১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৬.৪ ওভারে মাত্র ২১ রান সংগ্রহ করতেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারী দলটি।

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সাফল্য পান স্পিনার মেহেদি হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া রাচিন রবিন্দ্র। 

প্রথম ওভারে ১ রানে নিউজিল্যান্ডের নেই এক উইকেট। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান তুলে নেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়ংকে। চতুর্থ ওভারের তৃতীয় বলে নাসুম আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরেন কলিন ডি গ্রান্ডহোম।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে উভয় দল ১০ ম্যাচে মুখোমুখি হয়। সব ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।

নিউজ ট্যাগ: নিউজিল্যান্ড

আরও খবর