Logo
শিরোনাম

৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সফরে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোববার হঠাৎ দুবাই চলে যান সাকিব।

দেশ ছাড়ার আগে বলে যান- আমি শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে (দক্ষিণ আফ্রিকায়) আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব।

কাউকে না জানিয়ে ব্যক্তিগত সফরে সাকিব হঠাৎ দুবাই চলে যাওয়ায় তার উপর রীতিমতো ক্ষুব্ধ দেশের ক্রিকেট বোর্ড। যে কারণে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বাধ্যতামূলক ছুটি দিল বিসিবি।

বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছে।


আরও খবর