Logo
শিরোনাম

২৭ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশিত:বুধবার ২৭ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ২৭ জুলাই ২২, বুধবার। ১২ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৮ তম (অধিবর্ষে ২০৯ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৫৬ -  ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।

১৬৯৪ -  ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।

১৭৬১ -  পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।

১৭৭২ -  পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।

১৭৯৪ -  ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।

১৮৬৮ -  আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।

১৮৮৯ -  ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।

১৯০৮ -  লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।

১৯২০ -  বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।

১৯২১ -  টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।

১৯৪১ -  জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।

১৯৫৩ -  কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।

১৯৫৫ -  অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।

১৯৭১ -  প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।

১৯৮৭ -  ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।

২০০৫ -  আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।

২০০৭ -  ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:

১৬৬৭ -  সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।

১৮৩৫ -  ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।

১৮৫৭ -  প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।

১৮৮১ -  নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।

১৯০৯ -  বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মোঃ মঞ্জুরুল ইসলাম।

১৯১৩ -  ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।

১৯৩১ -  বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।

মৃত্যু:

১৮৪১ -  রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।

১৮৪৪ -  আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন।

১৯৮০ -  ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভী।

নিউজ ট্যাগ: ইতিহাসে এই দিনে

আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩