
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার
টাকা নির্ধারণ; নৌ-যান শ্রমিকদের নিয়োগ পত্র,পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০
দফা দাবি এবং আগামি ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে
বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকরা।
শনিবার দুপুরে বিভাগীয় নৌ-যান শ্রমিক
সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা
নগরীর বাধ রোড, চকবাজার, লাইন রোড, সদর রোড ও ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় নদী বন্দরে
গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন তারা।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল
ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ
সম্পাদক একে আজাদ,শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদার
সহ অন্যান্যরা।

