Logo
শিরোনাম

২৫০ জনকে চাকরির সুযোগ দিচ্ছে পিজিসিবি

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। ছয়টি ভিন্ন ভিন্ন পদের বিপরীতে মোট ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডার রক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কারিগরি সহায়ক ও অফিস সহায়ক।

পদসংখ্যা: মোট ২৫০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ ট্রেড কোর্স ও মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা: জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডার রক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদের বেতন ২৩,০০০/-টাকা (গ্রেড-১১) এবং কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের জন্য ১৪,৫০০/- টাকা (গ্রেড-১৫)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://pgcb.teletalk.com.bd)।

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২১।

সূত্র: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ওয়েবসাইট।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে


নিউজ ট্যাগ: পিজিসিবি

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩