Logo
শিরোনাম

২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে আইপিএলে

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহারাষ্ট্র সরকার আগেই জানিয়েছিল। এ বার বিসিসিআই ঘোষণা করে দিল যে আইপিএল চলাকালীন স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিট বিক্রির কথাও ঘোষণা করে দিয়েছে বোর্ড। শুধু মাত্র অনলাইনেই টিকিট বিক্রি হবে। বুধবার দুপুর ১২টা থেকে আইপিএলের সরকারি ওয়েবসাইট ও বুক মাই শো-তে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আয়োজকদের সব ধরনের কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। দর্শকদেরও সব নিয়ম মানতে হবে। প্রথমে ঠিক হয়েছিল দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় ও দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গ্রুপ পর্বে হবে মোট ৭০টি খেলা। করোনা পরিস্থিতিতে মুম্বই ও পুণেতেই প্রতিযোগিতা করার কথা জানিয়েছে বোর্ড। যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা সেগুলি হল মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। প্লে-অফের খেলাগুলি হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

নিউজ ট্যাগ: আইপিএল

আরও খবর