
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি
ব্যাংকে ‘অফিসার’ পদে মোট ২,৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার
(২০১৯ সাল ভিত্তিক)।
পদসংখ্যা: ২,৪৭৮টি।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে
পারবেন। প্রার্থীর কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা থাকা যাবে না। প্রার্থীর
বয়স অনূর্ধ্ব-৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের
ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন: জাতীয় বেতন
স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের
(www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১১ মার্চ, ২০২১।
সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

