Logo
শিরোনাম

২৪ নভেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৩৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি।

আজ সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এ সরকার সবদিক থেকে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।

মির্জা ফখরুল বলেন, আগামী ২৪ তারিখে আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, আপনারা হঠকারীতা করবেন না। অতীতে অনেক হঠকারীতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো। এ সরকার সব কাজে ব্যর্থ হয়েছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করি।

এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


আরও খবর