
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে
নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৬৪ জন এবং মারা গেছেন ৭ জন। এই বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ
৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।
বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৯৯ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন
সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩০৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই
আছে ২ হাজার ২৪৭ জন, আর বাকি ১ হাজার ৫৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি
থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২
জন।

