Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় আরও ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:মঙ্গলবার ১০ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে , গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ২১১ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও ১৫ জন। এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে আজ (১০ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে চার হাজার ৯৭৯ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন চার হাজার ৪৬ জন রোগী।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।


আরও খবর