
আজ ২২ জুলাই ২০২২,
শুক্রবার, ০৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। একনজরে
দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাতজনদের জন্ম ও মৃত্যুর
তারিখসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
ঘটনাবলি:
* ১৪৫৬- অটোমান
তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
* ১৯০৫- জাপানের
সঙ্গে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
* ১৯১২- ইংল্যান্ডে
রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেয় ইন্ডিয়া সোসাইটি।
* ১৯১২ - চীনের
কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।
* ১৯১৭ - আলেকজান্দার
কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
* ১৯৩৩ - উইলি
পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন।
* ১৯৪৪ - পোল্যান্ডে
ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
* ১৯৪৬ - ব্রিটেনে
পাউরুটির রেশন চালু হয়।
* ১৯৪৮ - নেদারল্যান্ডসের
রানি উইলহেলমি পদচ্যুত হন।
* ১৯৭২ - রাশিয়ার
মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
* ১৯৭২ - বাংলাদেশকে
স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গুয়াতেমালা।
* ১৯৭৭ - চীনের
নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতা গ্রহণ করেন।
* ২০০০ - পাকিস্তানের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক
তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
* ২০০২ - রাতে
ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুদের ওপর রাতে ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান গাজা উপত্যকার
কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।
* ২০০৩ - ইরাকের
সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন
হামলায় নিহত হয়।
* ২০১১ - নরওয়েতে
ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।
জন্ম:
* ১৮১৪ সালের
এইদিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র। যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
* ১৮৪৭ সালে বিখ্যাত
বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম।
* ১৯২২ সালে জন্ম নেন প্রখ্যাত সুরকার গীতিকার ও লোকগীতি গায়ক
নির্মলেন্দু চৌধুরী।
* ১৯২৬ সালের
এই দিনে মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী
মোফাজ্জল হায়দার চৌধুরী জন্মলাভ করেন।
মৃত্যু:
* ১৯১৮ সালে প্রথম
ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
* ১৯৪৮ সালে বিখ্যাত
বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার মারা যান।
* ১৯৭০ সালের
এইদিনে ‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক
প্রাণতোষ ঘটকের মৃত্যু।
* ১৯৮৬ সালে প্রখ্যাত
ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর মৃত্যু।
* ১৯৯৪ সালের
এইদিনে না ফেরার দেশে পাড়ি জমান বাঙালি অভিনেত্রী নাট্য সম্রাজ্ঞী সরযূবালা দেবী।

