Logo
শিরোনাম

২২ ফেব্রুয়ারি থেকে বিধি-নিষেধ থাকছে না

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে জারি করা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না। রবিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরের ক্লাস শুরু হবে। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাস।

এছাড়া আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ১৩ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ আরও পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়।


আরও খবর