Logo
শিরোনাম

২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরুর প্রস্তাব দিয়েছে ডিন কমিটি। তবে আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সূত্রে জানা যায়, ডিন কমিটির সুপারিশ অনুযায়ী ২১ মে ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ইউনিটের পরীক্ষা হবে ২২ মে। ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ইউনিটের পরীক্ষা ২৮ মে এবং ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিন ভর্তির প্রস্তাবিত তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, এসব সিদ্ধান্ত ভর্তি কমিটি থেকে জানানো হবে। তবে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

করোনা মহামারির কারণে এবার বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে। ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৬০, লিখিত নম্বর ৪০ এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ'র ওপর ২০ নম্বর মিলে সর্বমোট ১২০ নম্বর পরীক্ষা হবে।


আরও খবর