Logo
শিরোনাম

২১-২৫ মার্চ রেলের অনলাইন টিকিট বিক্রি বন্ধ

প্রকাশিত:সোমবার ১৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেটিং ব্যবস্থাপনা নতুন একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য আগামী ২১ মার্চ ভোর থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে। এই ৫ দিন রেলের শতভাগ টিকিট বিক্রি হবে ম্যানুয়ালি। এ সময়ের মধ্যে সব যাত্রীদের স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

আজ সোমবার রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান। এখন রেলের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বাকি টিকিট বিক্রি করা হচ্ছে কাউন্টার থেকে।

অনলাইন টিকেটিং পরিষেবা পরিচালনার জন্য রেলওয়ে সম্প্রতি সহজের নেতৃত্বে আগামী ৫ বছরের জন্য একটি যৌথ উদ্যোগী সংস্থাকে নিয়োগ দিয়েছে। 


আরও খবর