
২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২০২২ সালে দেশের
তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে ২৪ দিন।
সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের
ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা
হয়েছে। নির্দেশনাটি বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো
হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা
থেকে জানা গেছে, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন
। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর এই দুদিন ব্যাংকে লেনদেন
হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী,
আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯
মার্চ শবে-বরাত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শুক্রবার-জুমাতুল
বিদা, ২৯ এপ্রিল শব-ই-কদর, ১ মে -মে দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা,
১ জুলাই ব্যাংক হলিডে, ৩১ জুলাই, ৯ ও ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট
জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর
ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)
এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
তবে চাঁদ দেখার ওপর ধর্মীয় বিভিন্ন দিবসের
ছুটি পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়।

