Logo
শিরোনাম

২০২২-২৩ অর্থবছরে বিসিবির সম্ভাব্য আয় ৩৬২ কোটি টাকা

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ হয়েছে। গত অর্থবছরে ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা আয় করেছে দেশের ধনী বোর্ডটি। এবারের এজিএমে আগামী এক অর্থবছরের (২০২২-২৩) বাজেট প্রকাশ করেছে বিসিবি।২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য আয় ৩৬২ কোটি টাকারও বেশি।  তবে ২০২০-২১ অর্থবছরে যে পরিমাণ আয় ও ব্যয় হয়েছে, তাতে ৬৮ কোটি টাকার মতো লাভ হিসেবে বিসিবির কোষাগারে জমা হয়েছে।

আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এজিএমে কাউন্সিলরদের সমর্থনে এই বাজেটের অনুমোদন দেয় বিসিবি। বিসিবির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বিসিবির সম্ভাব্য আয় ৩৬২ কোটি টাকা ৬৬ লাখ ২৫ হাজার টাকা, সম্ভাব্য ব্যয় ২৮৪ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৫৪১ টাকা। আর উদ্ধৃত টাকা হলো ৭৮ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৫৯ টাকা।

২০২১-২২ অর্থবছরের কোনো হিসাব পাওয়া না গেলেও এর আগের অর্থবছরে যে পরিমাণ আয়-ব্যয় হয়েছিল, সে তুলনায় অনেক টাকা জমা করতে পেরেছিল বোর্ড। ২০২০-২১ অর্থবছরে বিসিবির আয় হয়েছিল ২৩৭ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৬ টাকা। আর ব্যয় করা হয় ১৬৮ কোটি ২১ লাখ ৬৫ হাজার ২৬৩ কোটি টাকা। টাকা উদ্ধৃত ছিল ৬৮ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৬৯৩ টাকা।

 ২০২০-২১ সালের তুলনায় এবার বিসিবির সম্ভাব্য আয় বাড়ছে ১২৫ কোটি টাকারও বেশি। আয় বাড়লেও সম্ভাব্য খরচও বাড়ছে এবার। গতবার যেখানে ব্যয় হয়েছে ১৬৮ কোটি এবার সেটি ধরা হয়েছে ২৮৪ কোটি টাকা। অর্থাৎ ১১৬ কোটি টাকা ব্যয় বাড়ছে গত অর্থ বছরের তুলনায়।

বিসিবির এফডিআর এখনো সাড়ে ৬০০ কোটি টাকাই আছে। পুঞ্জীভূত তহবিল ৯০১ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৮৮৪ টাকা। গত অর্থবছরে এফডিআর থেকে সুদ বাবদ আয় হয়েছিল ৪০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ২৮৩ কোটি টাকা।


আরও খবর