
দেশের বিশ্ববিদ্যালয়ের
২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চুয়েট ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল আলম।
বুধবার (১৭ ফেব্রুয়ারি)
সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল
সভায় এ সিদ্ধান্ত হয়।
২০টি বিশ্ববিদ্যালয়ে
জুনের শেষ দুই শনিবার এবং জুলাইয়ের প্রথম দুই শনিবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার
পরীক্ষা হবে।
গুচ্ছ পদ্ধতিতে
৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
(বুয়েট) ১০ জুন এবং রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট,কুয়েট,
চুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
অনুষ্ঠিত হবে ২০ জুন।

