Logo
শিরোনাম

২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কিছু মাদকব্যবসায়ী প্রাইভেটকারে মাদক বিক্রির উদ্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছেন। র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল ফেনীর মহিপালস্থ হাজী নজির আহম্মেদ সিএনজি পাম্পের সামনের রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। এসময় প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে র‌্যাব সদস্যরা গাড়িসহ মো. নূরন্নবী (৬৫) ও প্রাইভেটকারের চালক মো. শামীমকে (৩৫) আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ-১২-৪৪৬৯) জব্দ করা হয়।

ফেনী র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, আটকদের ও উদ্ধার করা মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।


আরও খবর

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২