Logo
শিরোনাম

২০ জুন: ইতিহাসের এই দিনে

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের এই দিনের ইতিহাস

আজ ২০ জুন ২০২২, সোমবার। ৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭১ তম (অধিবর্ষে ১৭২ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৬৩৮ -  মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।

১৭০২ -  মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।

১৭৫৬ -  অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।

১৭৫৬ -  নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।

১৭৫৬ -  ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।

১৮৩৭ -  রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।

১৮৫৮ -  গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।

১৮৭৫ -  জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।

১৯১২ -  পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিস্কার করতে সক্ষম হন।

১৯৪৭ -  বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত।

১৯৭৬ -  ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লোভিয়া।

১৯৮১ -  ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও মুজাহিদ কমান্ডার ডক্টর মোস্তফা চামরান আগ্রাসী ইরাকী সেনাদের সাথে যুদ্ধে শাহাদত বরণ করেন।

১৯৯০ -  ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশী ইরানী প্রাণ হারান।

১৯৯১ -  পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

১৯৯১ -  জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।

জন্ম:

১৯০৯ -  লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।

১৯১১ -  নারী জাগরণের কবি সুফিয়া কামাল।

১৯৫০ -  ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।

১৯৬৭ -  হলিউড অভিনেত্রী, গায়িকা ও মডেল নিকোল কিডম্যান।

১৯৭২ -  ভারতীয় অভিনেতা রাহুল খান্না।

১৯৭৮ -  ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

মৃত্যু:

৫৮৯ -  গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।

১৬৬০ -  বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো লন্ডন।

১৯৫০ -  অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস।

১৯৮৭ -  প্রাণীতত্ত্ববিদ ও পক্ষী বিশারদ সালিম আলি।

দিবস:

আজ বিশ্ব শরণার্থী দিবস।


আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩