Logo
শিরোনাম

২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে।

রবিবার বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ, ইসলামী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, বরিশাল, রবীন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল, শেখ হাসিনা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

২৪ অক্টোবর বি ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর সি ইউনিটে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নিউজ ট্যাগ: ভর্তি পরীক্ষা

আরও খবর