Logo
শিরোনাম

১৭ আগস্ট ইতিহাসের এই দিনে

প্রকাশিত:বুধবার ১৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১৭ আগস্ট ২০২২, বৃহস্পতিবার। ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৯ তম (অধিবর্ষে ২৩০ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮১৫ -  কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।

১৮৩৬ -  ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।

১৯০১ -  বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।

১৯১৮ -  বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।

১৯৪৫ -  হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।

১৯৪৫ -  ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ -  ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশে ভারত ত্যাগ করে।

১৯৬০ -  আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।

১৯৮২ -  জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।

১৯৮৭ -  বৃটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।

১৯৮৮ -  পাকিস্তানের সামরিক শাসক জেনালের জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৯৯ -  তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।

২০০৫ -  বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

২০০৬ -  পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।

জন্ম:

১৬০১ -  সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ পিয়ের দ্য ফের্মা।

১৭৬১ -  বহু ভাষাবিদ, শিক্ষাব্রতী ও খ্রিস্ট ধর্মের প্রচারক উইলিয়াম কেরি।

১৮০১ -  সমাজ সংস্কারক ও নারী অধিকারবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিকা ব্রেমারে।

১৯৩২ -  বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মুর্তাজা বশীর।

১৯৪০ -  বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী শবনম।

১৯৪৩ -  মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো।

১৯৭২ -  বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার হাবিবুল বাশার।

মৃত্যু:

১৭৮৬ -  প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।

১৮৫০ -  আর্জেন্টিনার বিপ্লবী হোসে দে সান মার্টিন।

১৮৫০ -  বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাক।

১৯৬৯ -  নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অটো ষ্টের্ন।

১৯৭৩ -  মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন।

১৯৮৪ -  সংগীতশিল্পী চিন্ময় লাহিড়ী।

২০০৬ -  কবি শামসুর রাহমান।

২০০৬ -  বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ আনোয়ার পারভেজ।

দিবস:

আজ ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস


আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩