Logo
শিরোনাম

১৬৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টপ অর্ডারের তিনজনকে ছাড়া পাকিস্তানের আর কোনও ব্যাটারকে বাড়তে দেয়নি বাংলাদেশ। তাতেও অবশ্য রানের লাগাম টানতে পারেনি। ওপেনিংয়ে আবারও মোহাম্মদ রিজওয়ান দাঁড়িয়ে যাওয়ায় কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৬৮ রান।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভারে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রিজওয়ানের অপরাজিত ৭৮ রানের ভর করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করেছে ৫ উইকেটে ১৬৭ রান।

পাকিস্তানের দ্বিতীয় উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৩১ রান করা শান মাসুদ তুলে মারলে ক্যাচ ধরেন হাসান মাহমুদ। ২২ বলে ৪টি চার ও একটি ছক্কা মারেন শান। তৃতীয় উইকেট দখল করেন তাসকিন আহমেদ। তার বল হায়দার আলী উড়িয়ে মারতে গেলেন বাউন্ডারিতে থাকা ইয়াসির আলী দারুণ ক্যাচ নেন।

ইফতিখার আহমেদকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তবে ভয়ঙ্কর ব্যাটার আসিফ আলীকে দাঁড়াতে দেননি দারুণ বল করা তাসকিন। নিজের বলেই ক্যাচ নেন তিনি।

কিন্তু অন্যদের আসা-যাওয়ার মিছিলেও উইকেটে অবিচল থাকেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টির সেরা এই ব্যাটার ২১তম হাফসেঞ্চুরির দেখা পান। শেষ পর্যন্ত ৫০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলার তাসকিন ৪ ওভারে ২৫ রানে ২টি উইকেট পান। এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান একাদশে নেই।


আরও খবর