Logo
শিরোনাম

১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা

প্রকাশিত:সোমবার ০৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সিলেট বিভাগে বন্যার কারণে সারাদেশের এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি একথা জানান।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।

এর আগে গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী জানান, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।


আরও খবর