Logo
শিরোনাম

১৩ ঘণ্টা পর বরিশালে সব রুটে বাস চলাচল শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে ১৩ ঘণ্টা পর বরিশাল থেকে দূরপাল্লাসহ সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১২টার দিক থেকে বাস চলাচল শুরু হয় বরিশাল থেকে।

বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর ‍উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযানে চালাতে বলেন। কিন্তু সেটি না মেনে ইউএনওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি করপোরেশন কর্মী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনওর বাসভবনে হামলা চালান।

এ সময় ইউএনওর নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। আনসারদের গুলির ঘটনার জেরে বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রাখা হয়।


আরও খবর