Logo
শিরোনাম

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকাল ১০টার দিকে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি সরিয়ে নিয়েছে উদ্ধার কর্মীরা। ওই বিকল ট্রেনটি সরিয়ে নিলে ১২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে ধীরে ধীরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীরা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে উদ্ধারকর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তারা চেষ্টা চালিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই বিকল ট্রেনটি সরিয়ে নেয়। এতে প্রায় ১২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু করে। ফলে ধীরে ধীরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম জানান, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন কল করা হয়। এরপর পাকশি থেকে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।


আরও খবর