Logo
শিরোনাম

১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের ৫০টি জেলায় ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের উন্নয়ন এরই মধ্যে শেষ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করবেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেন। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন তিনি।

১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।


আরও খবর