
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। সংস্থাটিতে ‘উন্নয়ন সহযোগী’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী
যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম:
উন্নয়ন সহযোগী
(ক্ষুদ্র ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
প্রার্থীকে ন্যূনতম
স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। ক্ষুদ্রঋণ কর্মসূচীতে পিকেএসএফ-এর সহযোগী সংস্থায়
মাঠ পর্যায়ের কাজে ন্যূনতম এক বছরের চলমান অভিজ্ঞতা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত
যোগ্যতা শিথিলযোগ্য।
কর্মস্থল:
কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী,
বগুড়া, রংপুর, লালমনিরহাট।
বেতন:
১৫,০০০ হতে ২০,০০০/-
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ:
২০ আগস্ট, ২০২২।

