Logo
শিরোনাম

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত:সোমবার ১৮ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্বের কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান বলেন, রবিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

তিনি বলেন, মাঝ পদ্মা নদীতে নোঙর করে আটকে থাকা তিনটি ফেরি তীরে এসে পৌঁছেছে। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়েছে। আর এ সব অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হবে।


আরও খবর