Logo
শিরোনাম

০৪ জুন: ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:শনিবার ০৪ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ৪ জুন ২০২২, শনিবার। ২১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৫ তম (অধিবর্ষে ১৫৬ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি:

৮৬২  -  আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।

১৮৩০  -  ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।

১৮৪৫  -  মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।

১৮৫৯  -  মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।

১৮৭৬  -  তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।

১৯৪২  -  প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।

১৯৪৩  -  আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।

১৯৪৬  -  জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৫  -  ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

১৯৭০  -  প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।

১৯৮৯  -  আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।

জন্ম:

১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী ।

১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৌষী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জন্ম। তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দু’বার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতার প্রচার ও শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।

১৯৮৫ - লুকাস পোডোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:

১৯৩১  -  ইবন আলি হুসেইন, আরব নেতা ও হেজাজের বাদশাহ।

১৯৪১  -  দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।

১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরিয়ান দার্শনিক।

১৯৮৯  - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।


আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩